কোভিদ আতঙ্কে আত্মহত্যা পৌঢ়ের - The News Lion

কোভিদ আতঙ্কে আত্মহত্যা পৌঢ়ের


দি নিউজ লায়ন;  আতঙ্ক নয় সাবধানে থাকুন! কথাটির  মধ্যেই লুকিয়ে রয়েছে আতঙ্কের ছাপ! অনেক কোভিদ আক্রান্তদের সাথে কথা বলে বোঝা গেছে, সে সময় সংসার পরিজন সমাজ থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়ার কারণে মনোকষ্ট থেকে জন্ম নেয় শ্বাস কষ্টের। ঔষধ পথ্যেরর থেকেও অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে মনোবল বৃদ্ধি করার জন্য অত্যন্ত প্রিয় মানুষগুলোর।


 কিন্তু নিয়মিত আক্রান্ত এবং মৃত্যুর খবর পেয়ে প্রত্যেকেই প্রায় আতঙ্কিত হয়ে থাকেন মনে মনে। এরপর আক্রান্তের খবর , পাওয়ার সাথে সাথেই দুশ্চিন্তায় ভুগতে থাকেন। তার ওপর নিজের পরিবার বন্ধু পরিজন সকলে মুখ ঘোরালো তো কথাই নেই! এই রকমই একটি চরম মর্মান্তিক ঘটনা ঘটলো নদিয়ার কৃষ্ণনগরে ।কোভিড সন্দেহ করে নিজেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন নিজের বাড়িতেই।গতকাল রাতের ঘটনা।কৃষ্ণনগর এর মধু চৌধুরী লেন ঘূর্ণির ঘটনা।


কিছুদিন ধরেই জ্বর এ ভুগছিলেন এক 48 বছর বয়সী মাঝ বয়সী যুবক বিশ্বনাথ বিশ্বাস।গতকাল রক্ত পরীক্ষা করেছিলেন।আজকে রিপোর্ট আসার আগেই তিনি ঝুলে পড়লেন নিজের ঘরেই। ঘটনায়, পরিবার সহ গোটা এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়েছেন। চেতনা জাগ্রত হচ্ছে প্রত্যেকের মনে, এখনো কি আক্রান্তের তীব্রতা এবং মর্মান্তিক দৃশ্য  নাকি মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে, হাত বাড়ালেই ডাক্তার, সচেতনতার সাথে কোভিদ লড়াই, প্রতি নিয়ত সুস্থ হবে রুগী। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.